যদুনন্দী ইউনিয়নে জাকের পার্টির মনোনয়ন চান জুয়েল মোল্যা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ২নং যদুনন্দী ইউনিয়নের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ শাহরিয়ার জুয়েল। আগে থেকেই ইউনিয়নের সর্বত্র পোষ্টার লাগিয়ে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জানান দিয়েছেন তরুন এই নেতা।
এলাকার কয়েকজন ভোটার বলেন, তরুন সমাজসেবক জুয়েল মোল্যা খুব ভাল লোক। জাকের পার্টি থেকে যদি তাকে মনোনয়ন দেন তাহলে আমরা তাকে গোলাপ ফুল মার্কায় ভোট দিবো।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েল মোল্যা বলেন, আমি বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী কেবলাজান হুজুরের আদর্শে জাকের পার্টির রাজনীতি করি। জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মেজ ভাইজান মুজাদ্দেদী সাহেব ও জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার দিক-নির্দেশনা অনুযায়ী সব সময় পার্টির কার্যক্রম চালিয়ে আসছি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি গোলাপ ফুল মার্কা নিয়ে নির্বাচন করবো। ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। আমি মানুষের সুখে-দুখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।
স/এষ্

