ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

admin
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোক্তারবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে-ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার জসিম উদ্দিন মোস্তফার ছেলে শরিফুল ইসলাম (২২), একই থানার মো. আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ রানা (২১), শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আনছার আলীর ছেলে শামীম মিয়া (২০) ও চাঁদুপরের হাইমচর উপজেলার নুরু মিয়ার ছেলে মোহাম্মদ জাবের মিয়া (২৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে মুক্তার বাড়ি রোড এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য ৫ লক্ষ টাকা।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে দ্রুত অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৭)। তারা ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানান।

স/এষ্