ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘দশ বছর টি-টোয়েন্টি খেলতে পেরে আমি গর্বিত’

admin
এপ্রিল ৬, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা। ২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছিলেন ম্যাশ। ২০১৭ সালের ৬ এপ্রিল শেষবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলতে মাঠে নামেন টাইগার দলনায়ক।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলনায়ক। নিজের শেষ ম্যাচে টস করতে নেমে দীর্ঘ এক দশকেরও বেশি সময় দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে পারায় গর্বিত বলে জানান মাশরাফি। সেইসঙ্গে সমর্থন জানানোয় সকলকে ধন্যবাদ জানান তিনি।

মাশরাফির অবসর ঘোষণার নেপথ্য নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। এটা ঠিক আজকের পর আর টি-টোয়েন্টি খেলতে পারবেন না তিনি। টস করতে নেমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাশরাফি বলেছেন, ‘গত দশ বছর ধরে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে পেরে আমি গর্বিত। আমাকে সমর্থন দেওয়ায় সকলকে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৭৭ রান করেছেন মাশরাফি। ক্যারিয়ারের প্রথম ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করা ম্যাশ ৪১টি উইকেট দখল করেছেন। তার অধীনে ২৭টি ম্যাচে অংশ নিয়ে ৯টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

স/ এষ্