গৌরীপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ বিল নেয় শিক্ষার্থীদের কাছ থেকে
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের হিরন সনখিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল নেয়া হয় বলে অভিযোগ তুলেছে শিক্ষার্থী।
এমন অভিযোগের প্রেক্ষিতে সরে জমিনে গেলে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ৫ম শ্রেনী পড়ুুয়া ও সাবেক কয়েকে জন শিক্ষার্থী বলেন, দীর্ঘ দিন যাবত প্রধান শিক্ষক নুরুনাহার বেগম প্রতিমাসে আমাদের কাছ থেকে ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল নিত। আর যদি বিদ্যুৎ বিল না দিতাম তাহলে ক্লাসে যেতে না দিয়ে টাকার জন্য বাড়ী পাঠাতো।
পাশাপাশি ফ্যান বন্ধ করে রাখার হুমকিও দিতেন। শুধু তাই নয় স্কুল ফিডিং এর বিস্কুটও কম দিয়েছে শিক্ষার্থীদের। সঠিক সময়ে বিদ্যালয়ে না আসারও অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ে প্রাঙ্গনে গেলে দেখা যায়, প্রধান শিক্ষক নুরুনাহারের ভাতিজা হারুন-উর রশিদ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে একটি সংযোগ নিয়ে সেচ যন্ত্র চালাচ্ছেন। সেই সেচ যন্ত্র থেকে তার পুকুরে ও পাশে আবাদী জমিতে সেচ দিচ্ছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষীকা নুরুনাহার বেগমের কাছে জানতে চাইলে তিনি বিদ্যুৎ বিল নেয়া ও সেচ যন্ত্রের সংযোগের কথা স্বীকার করে বলেন, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমি শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিল নিয়েছে। ২০১৩ ইং সালে বিদ্যালয়টি সরকারী করন করা হয়েছে।
এরপর থেকে বিদ্যুৎ বিল আমি নিজে পরিশোধ করে আসছি সরকারী ভাবে কোন বিদ্যুৎ বিল পাইনি। স্কুল ফিডিং এর বিস্কুট কম দেয়ার ব্যাপারে তিনি বলেন উক্ত গ্রামের মানুষ, বিদ্যালয় কমিটি, অভিভাবক, সাবেক ও বর্তমান ছাত্রদের সাথে আমার শত্রুতাও থাকতে পারে, এইটা তারি জের হিসাবে বলেছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিনের বলেন, তদন্ত সাপেক্ষে উনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
স/এষ্

