ঢাকামঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে আতাউর রহমানকে সংবর্ধনা

admin
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে আতাউর রহমানকে সংবর্ধনা

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের (বিএপিএস) দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় গৌরীপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ আতাউর রহমানকে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সংবর্ধনা দিয়েছেন গৌরীপুর পৌরসভা ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও সহকর্মীরা। পৌর ভবনের সামনে জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় পৌরসভা ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও সহকর্মীরা বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোঃ আতাউর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দ্বিতীয় বারের মতো সর্বসম্মতিক্রমে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভা ইউনিট কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই, বিভাগীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার ইনিস্টিউট এ বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুল আলীম মোল্লা সভাপতি ও ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

স/এষ্