ঢাকাসোমবার , ৮ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রামগতিতে অবৈধ ইটভাটা ধ্বংস ও জরিমানা

admin
ফেব্রুয়ারি ৮, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

রামগতিতে অবৈধ ইটভাটা ধ্বংস ও জরিমানা

এ.কে আজাদ(জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে দুইটি ইটভাটা ধ্বংস করা হয়েছে এবং ইটভাটার মালিকদের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য সোমবার বেলা ১২ ঘটিকা থেকে উপজেলার আল্লারদান ব্রিকস ও আনোয়ারা ব্রিকস নামের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এ অভিযান পরিচালিত হয়। এসময় ইটভাটার চিমনি ভেঙ্গে ও পানি দিয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন।

অভিযানকালে ‘আল্লার দান ব্রিকস’ ইটভাটার মালিকের ১ লক্ষ টাকা ও ‘আনোয়ারা ব্রিকস’ ইটভাটার মালিকের ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রামগতি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এই অভিযান চালানো হয়েছে। ফসলী জমি ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।

স/এষ্