মাগুরা মহম্মদপুরে পাখি ধরায় প্রতিবেশীর হামলায় ৫ জন আহত
ওবায়দুর রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে প্রতিবেশীদের পোশা পাখি ধরায় প্রতিবেশীর হামলায় ৫ জন আহত হয়েছে।
এলাকাবাসী ও আহতদের পারিবার সূত্রে জানাযায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আজিজার মোল্যার একটি পোশা পাখি প্রতিবেশী কুটি মিয়ার বাড়ীতে আসলে কুটির মিয়ার বাড়ীতে লালিত পালিত হওয়া এতিম শিশু রাসেল(৯) সখের বসে পাখিটি ধরে,এতে আজিজারের লোকজন ক্ষিপ্ত হয়ে কুটি মিয়ার পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে নারী সহ ৫ জনকে আহত করেছে।
আহতরা হলেন কুটি মিয়া মোল্যা( ৩২)তার ভাই জিবলু মোল্যা(৩৬)কিবির মোল্যা(৩৮) চাঁচাতো ভাই কবির মোল্যা(৪০) মা ছিয়ারণ বেগম(৬০)তাদের সকলকে মাগুরা মেডিকেল কলেজ হাঁসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কবিরের অবস্থা আশঙ্কাজনক।
আজিজার কুটি মিয়ার সম্পর্কে আপন ফুপাতো ভাই তাদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে, এবং আজিজারদের বিরুদ্ধে জমিজমা নিয়ে একটি মামলা করেছে কুটি মিয়ার পরিবার।কিবির মারা গেছে এলাকায় এমন গুজব ছড়িয়ে পড়লে,আজিজারও মাগুরা মেডিকেল কলেজ হাঁসপাতালে ভর্তি হয়।
বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব তারক বিশ্বাস বলেন, আজিজারকে হাঁসপাতালে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।
স/এষ্

