ঢাকারবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে বাড়ি থেকে উচ্ছেদের জন্য এক নারীকে মারধরের অভিযোগ

admin
ফেব্রুয়ারি ৭, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে বাড়ি থেকে উচ্ছেদের জন্য এক নারীকে মারধরের অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মোমিন শেখের স্ত্রী জাহেদাকে (৩০) বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতার আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মারধরের ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।

হাসপাতাল বেডে শুয়ে জাহেদা অভিযোগ করেন, তারা অসহায় দরিদ্র পরিবার। একটি ভিটের উপর কোন রকম বসবাস করছি। প্রতিবেশি কাইউম শেখ আমাদের ভিটেমাটি দখল করার জন্য প্রতি নিয়ত নির্যাতন করে আসছে। গত শুক্রবার বিকেলে কাইউম ও তার পরিবারের মহিলারা বেধড়ক মারপিট করে। পিটানোর সময় আমার মাথা ফেটে গেছে। বুকের উপর উঠে পাড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

ফরিদপুর পাঠাতে চাইলেও টাকার অভাবে ফরিদপুর যেতে পারিনি। বিষয়টি জানার জন্য রোববার সরেজমিনে গেলে কাইউম শেখ বাড়ি দখল ও মারধরের বিষয়টি অস্বীকার করেন। তবে তিনি বলেন, মহিলাদের সাথে ঝগড়াঝাটি হয়েছে। মহিলারা মারতে পারে।

তিনি আরও বলেন ওই মহিলা (জাহেদা) খারাপ। লোকজনকে গালিগালাজ করে। আগেও ঝামেলা হয়েছে। সালিশও হয়েছে। এ সময় তিনি সালিশের তিনটি কাগজ দেখান কিন্তু সেখানে সালিশকারীদের নাম থাকলেও সালিশের সিদ্ধান্ত বা বিষয় লেখা নেই। ফাকা সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।

মারপিটের ব্যাপারে জাহেদার স্বামী মোমিন শেখ থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে এসআই আক্কাস বলেন, তিনি ডিউটি অফিসার থাকাকালীন সময়ে অভিযোগটি দায়ের হয়েছে। অভিযোগের বিষয়ে ওই বিটের অফিসার এসআই কাইউম তদন্ত করছেন।

স/এষ্