মানিকগঞ্জের আটিগ্রামে আগুনে পোড়া পরিবারকে সহায়তা প্রদান
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব আটিগ্রামে গত কাল রাতে আগুনে পোড়ে যাওয়া একটি সর্বশান্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান সরকার ।
শুক্রবার বিকেলে পরিবারটির নিজ বাড়িতে টিন,অর্থ,কম্বলও শুকনো খাবার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সহকারী ভূমি কমিশনার রাজিব মাহমুদ, আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর-এ আলম সরকার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আগুনে পোড়ে য়াওয়া ক্ষতিগ্রস্ত পরিবারটি সহায়তা পেয়ে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।

