ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলারোয়ায় কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


এপ্রিল ৬, ২০১৭ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দাার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি বলেছেন, দেশ ও সমাজ উন্নয়নে মূল ভিক্তি শিক্ষা। দেশের জনসংখ্যার অধৈক নারী। তাই নারীদের বঞ্চনা করা চলবে না। আর্থ সামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের সম্পৃক্ত করতে হবে। তাদের পরিবারের মঙ্গল, রান্না ঘর ও শিশুর কাজে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রতিটি নারী শিক্ষার্র্থীকে আত্œপ্রত্যয়ী হতে হবে। এবং সমাধিকারে প্রখর দৃৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, দেশের উন্œয়নে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নারী শিক্ষার্র্থীকে প্রীতিলতা বেগম রোকেয়া জাহানারা ইমামের মতো মহীয়সী নারী হতে হবে। যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন নিরসনসহ অধনস্থ অবস্থান পরিবর্র্তন নিশ্চিত পূর্বক বলিষ্ঠ ভূমিকা পালনে উপযোগী করে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কয়লা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক স্কুলকে জাতীয় করণ করেছে। কয়লা মাধ্যমিক বিদ্যালয়কে ৪ তলা ভবন নির্মান করা হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড দিক তুলে ধরে বলেন, আগামী জুন মাসে উপজেলার ২৬ টি স্কুলকে তিনি সংস্কার করার ব্যবস্থা করে দেবেন। বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের জন্য সরকার ২১কোটি টাকা ইতিমধ্যে বরার্দ্ধ দিয়েছে সেটা টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে। ২০২১ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলো পৌছায়ে দেওয়া হবে। কেহ আর অন্ধকারে থাকবে না। তাই আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহসড়কে উন্নীত তাছাড়া বাংলাদেশকে নিয়ে বিশ্বে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ঠিক তখন ৭১’র পরাজিত শক্তির দোসররা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্থ করতে বিএনপি জামায়াত জঙ্গিবাদকে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে উস্কানি দিয়ে চলেছে। দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি জামায়াত জোট জঙ্গি বাহিনীকে মদদ দিচ্ছেন। তাই জঙ্গিবাদ রোধে স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সামাজিক আন্দোলন জোরদার করার জন্য সকলকে আহবান জানান। কয়লা হাইস্কুলের সহকারি শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। কয়লা হাইস্কুলের প্রধান শিক্ষক প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, কয়লা ইউপি আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক জিএম জাহাঙ্গীর হোসেন, জালালাবাদ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্চন সাহা, ইউপি সদস্য আব্দুল আহাদ, জাহাঙ্গীর হোসেন, আলী মুনছুর, নজরুল ইসলাম, রজব উদ্দিন,সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন, থানার এসআই অমিত কুমার, স্কুলের শিক্ষকগন বাকী বিল্লাহ শাহী, প্রদীপ পাল, কামরুজ্জামান, ওহিদুজ্জামান, রিক্তা খাতুন, আফরোজা খাতুন, ইউপি ছাত্রলীগ নেতা ইমদাদ হক, সাইদুর রহমান, আল আমিন, শামিম হোসেনসহ স্কুলের সকল ছাত্র/ছাত্রী ও অবিভাবকবৃৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এড মোস্তফা লুুৎফুল্লাহ এমপিকে হাইস্কুলের পক্ষ্য থেকে মান পত্র এং বিশেষ অতিথিদেরকে উপহার সামগ্রীক প্রদান করা হয়। এছাড়া রাতে এক মনোঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স/জনী