ঢাকাসোমবার , ১ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ইয়াসিন আরাফাত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

admin
ফেব্রুয়ারি ১, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ইয়াসিন আরাফাত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

গৌরীপুর প্রতিনিধি : গৌরীপুর উপজেলার ৮নং ডৌহখলা ইউনিয়নের নন্দীগ্রামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়াসিন আরাফাত ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ-বারও, সংগঠনটি সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় এ-বছর তারা প্রায় ১২৫ জন মানুষের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন হৃদয় বলেন,” আমরা তো মানুষ। আর এই মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে।

আল্লাহ আমাদের মধ্যে যাদের আর্থক অবস্থা একটু ভালো রেখেছে তাদের সকলের উচিত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। এতে হয় তো তাদের কষ্ট কিছুটা লাঘব হবে। আর আমাদের এই কাজে দেশে-বিদেশ থেকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইলো।

এ-সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মহসিন হোসেন, সাধারণ সম্পাদক, ইমরান হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক রকি তালুকদার,প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাবু,সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ নিলয়,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইমামুল হাসান ইমন,ক্রীড়া বিষয়ক সম্পাদক রহিম আকন্দ প্রমূখ।

স/এষ্