ঢাকাশনিবার , ৩০ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রুবেলের কথায় বিশ্বাস করে ঘর ছাড়া কুষ্টিয়ার অনেকে

admin
জানুয়ারি ৩০, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রুবেলের কথায় বিশ্বাস করে ঘর ছাড়া কুষ্টিয়ার অনেকে

কুষ্টিয়া প্রতিনিধি ॥ আপনাগের ভাঙা ঘরের জাগায় পাকা ঘর কইরে দিবানি। সেই কথা বিশ্বাস কইরে এহন বেকায়দায় পড়িচি। এভাবেই কথা বলছিলেন কুষ্টিয়ার খোকসায় দেশব্যাপী আলোচিত হেলিকপ্টার রুবেলের প্রতারণায় বাড়িঘর হারানো অসহায় বৃদ্ধ রস্তুম আলী।

তিনি আরও বলেন, ওগেরে কথা শুইনে আমার ঘরডা বেইচে দিলাম। ওরা আমার ভিটাতে ইট গাঁতা শুরু কলল। তারপর বুকসমান গাঁতার পর ওই ব্যাটারা কনে চইলে গেল। এই জারের (শীত) মদ্যি এখন অন্যের ঘরের বারান্দায় ঘুমাতি হচ্ছে। এখন আমার ঘর কীভাবে হবি তাও কেউ কতি পাচ্চে না।

শুধু কেবল রস্তুম আলী নন, খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদট, বনগ্রামসহ আশপাশ এলাকার ২ শতাধিক মানুষ একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। তার প্রতি মানুষের বিশ্বাস বাড়াতে রুবেল হেলিকপ্টার আসতেন এলাকায়। করতেন বড় বড় অনুষ্ঠান।

রুবেল তাদের কথা দিয়েছিল গ্রামের দরিদ্র মানুষদের কাঁচা ভাঙা বাড়ির স্থলে পাকা ঘর করে দেবে। তার কথা বিশ্বাস করে সহজ-সরল এসব মানুষ ভিটা থেকে পুরনো বাড়ি সরিয়ে ফেলেন। এলাকার মানুষের বিশ্বাস অর্জনের লক্ষ্যে বেশ কিছু পরিবারের বাড়ি নির্মাণের কাজ শুরু করে রুবেল।

এর মধ্যে কোনোটির গাঁথুনি বুক অবধি,কোনোটির কোমর-সমান, আবার দু-একটির গাঁথুনি লিন্টেন পর্যন্ত উঠে গেছে। এর মধ্যেই প্রতারক রুবেল পুলিশের হাতে গ্রেফতার হয় একটি মামলায়। এরপর বন্ধ হয়ে যায় এসব ঘরের নির্মাণকাজ। এতে মারাত্মক সমস্যায় পড়েছে এসব পরিবার। মাঘের কনকনে ঠান্ডায় তারা অন্যের ঘরের দাওয়ায় রাত কাটাচ্ছেন।

এদিকে রুবেলের কথিত সংস্থার অর্থায়নে এ নির্মাণকাজ চললেও ইট, বালুসহ অন্যান্য উপকরণ আসলে বিভিন্ন মানুষের কাছ থেকে বাকিতে সংগ্রহ করা হয়েছে। রুবেল গ্রেফতার হওয়ায় এসব লোক পাওনা টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এমএস ব্রিকসের মালিক আবদুল মজিদ বলেন, ‘চেয়ারম্যান সাহেবের কথায় একদিন পরিষদে গেলাম।

সেখানে আগে থেকেই সিসিআইসির সিইও রুবেল ছিল। বিদেশি সংস্থার উদ্যোগে এলাকায় দুস্থদের জন্য ৪০০ ঘর নির্মাণ করা হবে। এ জন্য ৩২ লাখ ইট ও সিমেন্ট লাগবে। এ ছাড়া ইংলিশ মিডিয়াম স্কুল, বাঁধ নির্মাণ, জলবায়ু প্রজেক্টসহ অনেক কাজ হবে বলে জানাল। রুবেল আমার ভাটা থেকে ইট নিতে চাইল। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম।’ তিনি জানান, রুবেল তার কাছ থেকে ইতিমধ্যে ২ লাখ ইট ও ৬০০ বস্তা সিমেন্ট বাকিতে নিয়েছে। এ টাকা কীভাবে আদায় হবে তা নিয়ে দুশ্চিন্তায় তিনি।

প্রতারক রুবেল খোকসা উপজেলার এ গ্রামগুলো থেকে নানা উপায়ে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে রুবেলের বিরুদ্ধে মামলা করেন বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ওই মামলায় ১৮ জানুয়ারি রুবেলকে গ্রেফতার করে পুলিশ। ২১ জানুয়ারি সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এখন রুবেল কারাগারে রয়েছে।

স/এষ্