ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে ৩ ইটভাটার ৮০ হাজার টাকা জরিমানা,সকল কার্যক্রম বন্ধের নির্দেশ

admin
জানুয়ারি ২৫, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ৩ ইটভাটার ৮০ হাজার টাকা জরিমানা,সকল কার্যক্রম বন্ধের নির্দেশ

এ.কে আজাদ(জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ০৩টি ইটভাটার ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্ততরের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আরো ৩ টি ভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেওয়ারীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুকবুল হোসেন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ইট ভাটা গুলো তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। তাদের কোনো বৈধ নথিপত্র নেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, সংসার ব্রিকসকে ৫০ হাজার,একতা ব্রিকসকে ১০ হাজার,হাজী ব্রিকস কে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ০৩ টি ব্রিকসের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মুকবুল হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে অবৈধভাবে পরিচিালিত ফিক্সড চিমনির সব ইটভাটা ধ্বংস করা।”

২০১২ সালে পরিবেশ দুষনকারী সনাতন পদ্ধতির ফিক্সড চিমনির ইট ভাটা নিষিদ্ধ করা হয় বলে জানান তিনি।অবৈধ ইট ভাটায় অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স/এষ্