বোয়ালমারী পৌর নির্বাচন নৌকার প্রচারণায় আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতারা
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপনের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতারা। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে নৌকায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন তারা।
এ সময় আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সেলিম রেজা লিপনকে নৌকায় ভোট চান।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপনের পক্ষে গণসংযোগকালে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট লিয়াকত সিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মুন্সী সেলিম হোসেন, বিমান রায়, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শেখ তাওহিদুর রহমান মুক্ত, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপকমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মোমিনুর রহমান সবুজ, জাহাপুর ইউপি চেয়ারম্যান ইছহাক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আকতার তপন, দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্যা প্রমুখ।
স/এষ্

