ঢাকামঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

admin
জানুয়ারি ১২, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সালথায় গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গাঁজা ও ইয়াবাসহ ফরিদ খা ( ৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে সোমবার বিকালে আটক করেছে পুলিশ। ফরিদ খা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী চরপাড়া গ্রামের মৃত জহুর খার ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে বাউষখালী চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফরিদ খানকে আটক করা হয়।

এসময় তার দেওয়া তথ্য মতে তার বসতঘর থেকে আনুমাণিক ৩শ গ্রাম গাঁজা ও ২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফরিদ খার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা করে মঙ্গলবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্