ঢাকামঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত

admin
জানুয়ারি ১২, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত

বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় ছুরিকাঘাতে মুকুল নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয়দদের সহযোগীতায় বাঘারপাড়া স্বাস্থ্য কেন্দ্রে আনার পর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সন্ধ্যায় বাঘারপাড়ার ইন্দ্রা বাজারে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় ইন্দ্রা গ্রামের ফরিদ বিশ্বাসের ছেলে নয়ন হোসেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে মুকুলের বুকের বাম পার্শে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা আহত মুকুলকে বাঘারপাড়া স্বাস্থ্য কেন্দ্রে আনার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরন করেন। বাঘারপাড়া থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য যে আক্রমনকারী নয়ন হোসেন বাঘারপাড়ার পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চুর চাচাতো ভাই। ক্ষমতাসীন দলেন রাজনৈতিক গ্রুপিং দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সূত্র থেকে জানা যায়।

স/এষ্