ঢাকারবিবার , ১০ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু টিম টাইগারদের

admin
জানুয়ারি ১০, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু টিম টাইগারদের

রাহুল রাজ : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আজ রোববার ১০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। করোনা পরীক্ষায় নেগেটিভ আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাবেন। অবশ্য প্রথম ধাপের পরীক্ষায় সবার নেগেটিভ আসে।

সিরিজে ডাক পাওয়া খেলোয়াড়রা আজ সকালেই অনুশীলন শুরু করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করা হয়েছে সকাল ৯ টায়। তারপর দীর্ঘক্ষণ রানিংয়ের পর ক্রিকেটাররা করেছেন ব্যাটিং অনুশীলন। বোলিং কোচ ওটিস গিবসন বিশেষ কাজ করেছেন পেসারদের নিয়ে।

ইনডোরে ব্যাটিং করেছেন মুশফিক-সাকিব-তামিম-রিয়াদরা। উপস্থিত ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। অনুশীলনের পর টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা।

সূচি অনুযায়ী খেলোয়াড়রা চারদিন শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। পরে ১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবেন তারা।

স/এষ্