রাহুল রাজ, চমক নিউজ : ১৯ তম ওভারে লাসিফ মালিঙ্গা পরপর তিন বলে তুলে নেন মুশফিক রহিম, মাশরাফি এবং মিরাজকে। টি-২০ খেলায় এটি পঞ্চম হ্যাট্রিক। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৬ রান।
উদ্বোধনী দুই ব্যাটসম্যানের রেকর্ড রানে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফিকে বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে জয় উপহার দিতে মরিয়া হয়ে খেলছে টাইগাররা। তামিমের ইনজুরিতে তার জায়গায় সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন ইমরুল কায়েস। ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছে এই জুটি। ৭.৩ ওভারে দলীয় ৭১ রানে সৌম্য আউট হলে ভাঙে এই জুটি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড উদ্বোধনী জুটি গড়লেন এই দুজন।
দলের বড় রানের ভিত্তি গড়ে দেওয়া সৌম্য আউট হন ১৭ বলে ৩৪ রান তুলে। উইকেটটি তুলে নেন আসেলা গুনারত্নে। এরপর বেশিক্ষণ টেকসই হতে পারেননি ইমরুল কায়েস।অষ্টম ওভারে রান আউট হন ৩৬ রান করা ইমরুল। তার ২৫ বলের ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কার মার। দলীয় ৭৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
ব্যাট করছে সাব্বির ও সাকিব।
ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস-ভাগ্য হতাশ করেনি মাশরাফি বিন মুর্তজাকে।স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।
কোমরের ব্যথার কারণে তামিম ইকবাল একাদশের বাইরে রয়েছে। ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন ইমরুল কায়েস। এছাড়া তাসকিন আহমেদকে বিশ্রামে রেখে মেহেদী হাসান মিরাজকে দলে আনা হয়েছে। এ ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো তার।
প্রথম ম্যাচে সহজ জয় পেয়ে ফুরফুরে মেজাজে থাকা স্বাগতিক শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের শেষ ম্যাচ এটি। টেস্ট সিরিজে ছিল ১-১ সমতা, ওয়ানডেতেও তাই। তবে টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের জয় প্রয়োজন সিরিজটা সমতায় শেষ করতে। বিশেষ করে মাশরাফির বিদায়ী ম্যাচের উপহার হিসেবে অধিনায়ককে জয় উপহার দিতে চান টাইগারদের প্রতিটি সদস্য।
বাংলাদেশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা: কুশল পেরেরা, দিলশান মুনারাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও ভিকাম সঞ্জয়া।
স/ এষ্

