ঢাকারবিবার , ১০ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্ত্রী পালিয়ে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে স্বামীকে ফাঁসানোর ষড়যন্ত্র

admin
জানুয়ারি ১০, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রী পালিয়ে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে স্বামীকে ফাঁসানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক  : “কোটালীপাড়ায় মামলা করে বিপাকে গৃহবধূ’’ শিরোনামে গত ০৬/০১/২০২১ ইং (বুধবার) একটি অসত্য তথ্য সম্বলিত প্রতিবেদন একটি পত্রিকায় ছাপা হয়েছে। যাতে স্বামীর অপুরণীয় ক্ষতি হয়েছে। বিচারাধীন মামলার সূত্র ধরে, সংবাদটি ছাপা হয়, যেখানে ৬ লাখ টাকা স্বামী যৌতুক নিয়েছে বলে উল্লেখ করা হয়।

এটি সম্পুর্ণ মিথ্যা কথা। পরবর্তীতে আরো ৫ লাখ টাকা যৌতুক দাবি করার বিষয়টিও জঘন্য মিথ্যাচার বলে স্বামী সঞ্জয় চন্দ্র শীল, পিতা- শান্তি রঞ্জন শীল জানান। তার বাড়ী পটুয়াখালীর উলানিয়া গ্রামে। স্ত্রী পুতুলকে নিয়ে সুখের সংসার ছিল।

তিনি বলেন প্রকৃতপক্ষে আমার স্ত্রী ভয়ংকর অশ্লীল ও অসামাজিক কাজে এখন জড়িত। আমি হাতে নাতে কয়েকবার তার পরকিয়া ও অশ্লীল কাজ ধরেছি। তাকে অনুরোধ করেও ফিরাতে পারিনি। বহুবার সে আমাকে না জানিয়ে অন্যত্র পরপুরুষের সাথে রাত কাটিয়েছে।

আমি তাকে স্বামী সন্তানদের দিকে চেয়ে সু-পথে ফিরে আসতে অনুরোধ করায় সে চিঠি লিখে বাড়ী ছেড়েছে। আমি তাকে বের করিনি। সে অপকর্ম করতে বাড়ী ছেড়েছে।

সে আমার দুটি শিশু সন্তানকে কুকথা শিখিয়ে কুপথে নিয়ে যাচ্ছে। আমাকে ব্ল্যাকমেইল করার জন্য আমার স্ত্রী মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আমার স্ত্রী পুতুল রায় (মনিকা রানী শীল) ও তার পিতা নিরাঞ্জন রায় এসব মিথ্যা মামলার হোতা। আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ও মান সম্মান বিনষ্ট করার জন্য তারা এ কাজ করছে।

আমি তাদের কখনই হুমকি দেইনি। কখনই যৌতুক চাইনি। বরং তারাই আমার টাকায় জমি কিনেছে। উপরন্ত তাদের জমির পাশে আমার নিজ নামে ক্রয়কৃত ৫ কাঠা জমি তাদের নামে লিখে দেয়াসহ ৫ লাখ টাকা প্রদান করার জন্য আমাকে অন্যায় ও উদ্দেশ্যমুলকভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। আমি একজন পরিশ্রমী কর্মী। কি করে একজন নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে পত্রিকায় এ মিথ্যা সংবাদ ছাপা হলো তা আমি জানিনা।

স্বামী সঞ্জয় চন্দ্র শীল বলেন, আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমার এ বক্তব্য যেন সংশ্লিষ্ট সকলে জানেন।

“সত্যের জয় হউক। মিথ্যা ধ্বংস হউক।’’

আলোচিত এ স্ত্রীর নাম- পুতুল রায়, পিতা- নিরাঞ্জন রায়, গ্রাম-ধারাবাসাইল, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ।

স/এষ্