ঢাকাশনিবার , ৯ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

admin
জানুয়ারি ৯, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কোশাভাঙ্গা এলাকা থেকে জিয়াসমিন আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। জিয়াসমিন আক্তার কোশাভাঙ্গা এলাকার কৃষক সোহরাব হোসেনের মেয়ে এবং আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর মা দিপালী বেগম বলেন, পাশের বাড়ির সাইদুর, জসিম, নাছরিন, শিল্পী গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। দুপুরে ফাঁকা বাড়ি পেয়ে তার মেয়েকে মেরে গঁলায় গামছা বেঁধে ঘরের ভেতরে রেখে যায় বলে অভিযোগ করেন।

এ ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর খান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে বলে জানান তিনি।

স/এষ্