মাদ্রাসা ও এতিমখানা ছত্রদের কম্বল বিতরণ মাগুরা ঐক্য ফোরামের
ওবায়দুর রহমান মাগুরা জেলা প্রতিনিধি : মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছাত্রীদের মাঝ কম্বল বিতরণ করেছেন বৃহত্তর মিরপুর রস্থ মাগুরা ঐক্য ফোরাম।
আজ শনিবার সকালে মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা মাঠে এ কম্বলবিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও ঐক্য ফোরামের প্রধানউপদেষ্টা জনাব এ্যাড.সাইফুজ্জামান শিখর,ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড.সাজ্জাদ হোসেন,মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও.মুফতি এবিএম মাহফুজুর রহমানসহ ঐক্য ফোরামের সকল সদস্য।
এ সময় মাগুরা ৪টি উপজেলার ৫০টি মাদ্রাসার মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয়।
স/এষ্

