ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে স্বেচ্ছায় রক্তদান শীতার্থদের কম্বল বিতরণ

admin
জানুয়ারি ৪, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে স্বেচ্ছায় রক্তদান শীতার্থদের কম্বল বিতরণ

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার দুপুর ১২টায় টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর ছাত্রলীগের আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ওসমান গনি, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রজব আলী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম. এ হায়দার সরকার, সাবেক সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের ৭৩জন নেতাকর্মী স্বেচ্ছায় কোয়ান্টাম ফাউন্ডেশনের আওতায় রক্তদান প্রদান করেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে রক্তদানকারী ৭৩জনকে একটি করে ক্রেস্ট ও একটি টি-শার্ট উপহার দেয়া হয়।

এছাড়াও ৩৫০জন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

স/এষ্