ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত


এপ্রিল ৬, ২০১৭ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ-যশোর মহাসড়কের যুবউন্নয়ন অধিদপ্তরের সামনে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় বাবু মিয়া (২৫) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মিয়ার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মাগুরা গ্রামে।
ঝিনাইদহ সদর থানার এস আই সুজন জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে যশোরগামী হানিফ পরিবহনের একটি বাস শহরের বাইপাস এলাকার যুবউন্নয়ন অধিদপ্তরের সামনে এসে রাস্তার পাশের দাড়ানো বাবু মিয়াকে ধাক্কা দেয়। এতে বাবু মিয়া গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

স/জনী