ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

admin
ডিসেম্বর ২৯, ২০২০ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলহাজ্ব জামির হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডিজিএম হাসান বিন সোহাগ, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জি এম গালিব ইমতিয়াজ নাহিদ।

এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান ও মশিউর রহমান, মাসুদ আলম টিপুসহ বাঘারপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।

স/এষ্