ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সেনাবাহিনীর তদারকির মধ্যে বেড়িবাঁধের জিও ব্যাগ চুরি

admin
ডিসেম্বর ২৯, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনীর তদারকির মধ্যে বেড়িবাঁধের জিও ব্যাগ চুরি

মতিউর রহমান : বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে কয়রার ঘাটাখালীর নদী ভাঙ্গনের ফলে বন্যায় প্লাবিত হয় কয়রার অধিকাংশ গ্রাম।ঘাটাখালীর নদী ভাঙ্গনের হাত থেকে কয়রাকে রক্ষা করতে কয়েকদিন আগেই শুরু হয় সরকারি বাজেটে টেকসই বেড়িবাঁধ তৈরির কাজ।

নির্মাণ কাজ চলাকালে গোপনে চলমান কাজের কিছু জিও ব্যাগ মোল্লা রোকনের, (৪৫) পিতাঃ মৃত ইউনুস মোল্লা বাড়িতে আছে বলে বিশ্বস্থ সূত্রে জানতে পারে বেড়িবাঁধ নির্মাণে দায়িত্বধীন ঠিকাদারের ছেলে বায়জিদ। তিনি কিছু লোকজন সহ ৩নঃ ওয়ার্ডের গ্রাম পুলিশ শেখ আঃ রাজ্জাকের উপস্থিতিতে গত ২৭/১২/২০২০ তারিখ রবিবার ২৭ ডিসেম্বর বিকাল ৪ টার সময় মোল্লা রোকনের বাড়িতে তল্লাশি করে ৫৬৫ টি জিও ব্যাগ ও ১ টি টিউব উদ্ধার করে। যার বতমান বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা।

৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শেখ আঃ রাজ্জাক জানান, অভিযুক্ত রোকন বর্তমানে পালাতক। গ্রামের সাধারণ মানুষের ধারনা, শুধু রোকন নয় এমন ঘৃনিত কাজের সাথে জড়িত থাকতে পারে আরও কিছু রাঘব বোয়ালরা।আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানান এলাকাবাসী।

স/এষ্