ঢাকারবিবার , ২৭ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুর পৌর নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নকে কেন্দ্র করে মিছিল-পাল্টা মিছিল,ওসি আহত

admin
ডিসেম্বর ২৭, ২০২০ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর পৌর নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নকে কেন্দ্র করে মিছিল-পাল্টা মিছিল,ওসি আহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনধি ॥ পৌর নির্বাচনের আওয়ামীলীগের মনোনয়নকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুরে ২৬ ডিসেম্বর (শনিবার) রাত ৮.৪০ মিনিটের সময় স্থানীয় হারুন পার্ক সংলগ্ন মনোনয়ন বঞ্চিত মোঃ সাদেকুর রহমান সেলিমের সমর্থকদের বিক্ষোভ মিছিল আর আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া শফিকুল ইসলাম হবি গ্রুপে আনন্দ মিছিল মুখোমুখি অবস্থায় চলে আসলে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রনে আনতে গিয়ে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন খান আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় দফায় অনুষ্ঠিতব্য দেশের মোট ৬৪টি পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার রাতে ঘোষণা করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি‘র সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করে। অপরদিকে মনোনয়ন বঞ্চিত মোঃ সাদেকুর রহমান সেলিম সমর্থকরা এটা মানতে না পেরে মনোনয়ন প্রত্যাহারের দাবী শহরে একটি বিক্ষোভ মিছিল করে দোকানপাট বন্ধ করে দেয় এবং হাইব্রিডদের মনোনয়ন, মানিনা মানবো না”, “বিদ্রোহীদের মনোনয়ন, মানিনা মানবো না” শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি স্থানীয় হারুন পার্ক সংলগ্ন আসলেই আনন্দ মিছিল আর বিক্ষোভ মিছিল মুখোমুখি অবস্থানে চলে আসলে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

সেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিক্ষোভ কারীদের বাঁধাদেন ওসি। সেই সময় বিক্ষোব্ধদের ধারালো অস্ত্রে ওসি বোরহান উদ্দিন খান আহত হয়। সেই আহতের ঘটনায় গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১৪ জনকে চিহ্নিত করে আরো অজ্ঞাত ২০/২৫ জনক আসামী করে একটি মামলা হয়েছে। আসামীদের ধরার জন্য অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। আহত ওসি সাহেব বিশ্রামে আছেন।

স/এষ্