ঢাকারবিবার , ২৭ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কারাগার থেকেই ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মান্নান মোল্যা

admin
ডিসেম্বর ২৭, ২০২০ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী পৌরসভা নির্বাচন: কারাগার থেকেই ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মান্নান মোল্যা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : এবারের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে কারাগার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক কাউন্সিলর প্রার্থী। তিনি হলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা।

জানা যায়, সমাজসেবা আর মানবিক গুণাবলির কারণে আব্দুল মান্নান মোল্যা এলাকায় খুবই জনপ্রিয় ব্যক্তি ছিলেন। এ কারনে অতীতে তিনি টানা দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।

কাউন্সিলর হয়েও তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেন। ফলে মান্নান মোল্যা হয়ে উঠেন আরো জনপ্রিয় ও খ্যাতিমান। এ প্রেক্ষিতে আসন্ন পৌর নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বীতার স্বপ্ন দেখছিলেন।

কিন্তু তার আগেই ষড়যন্ত্রমূলক মামলায় আব্দুল মান্নান মোল্যা কারাবন্দী হন। তবে তার স্বপ্ন বৃথা যেতে দিতে রাজি নয় জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের এলাকাবাসী তথা ভক্ত-অনুসারীরা। সাবেক এই কাউন্সিলরের অবর্তমানে তার গুণগ্রাহীরাই তার পক্ষে মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করেছেন।

ইতিমধ্যে যাচাই-বাছাইয়েও মান্নান মোল্যার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। ফলে কারাগার থেকে পৌর ভোটযুদ্ধে মান্নানের অংশগ্রহণ বেশ জমে উঠেছে।

স/এষ্