ছাত্রলীগ সবসময় ভালো কাজের সাথে আছে : আছাফুর রহমান
মতিউর রহমানঃ জাতির চরিত্র গঠন করতে হলে আমাদের বয়ঃকনিষ্ঠদের মধ্যে খেলাধুলা বৃদ্ধি করার উপর জোর দিতে হবে। তা না হলে তারা সত্যিকার উপযুক্ত নাগরিক হতে পারবে না। বিখ্যাত এই উক্তিটির বাস্তবতা তখনই প্রকাশ পাই যখন আমরা যুবসম্প্রদায়কে চিত্রবিনোদনে মনোনিবেশ করতে দেখি। ঠিক তারই ধারাবাহিকতায় খুলনার কয়রা উপজেলার কয়রা মহেশ্বরীপুর ইউনিয়ন ছাত্রলীগ আয়োজন করেছে আট (৮) দলীয় ফুটবল টুনামেন্ট।
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগ আয়োজন করেছে আট (৮) দলীয় ফুটবল টুনামেন্ট। গত ২০ ডিসেম্বর উদ্বোধনী খেলায় মধ্য দিয়ে শুরু হওয়া এই খেলাটি চলবে জানুয়ারি পর্যন্ত।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি মোঃ আছাফুর রহমান চমক নিউজকে জানান, আমরা বঙ্গবন্ধুর আর্দশে রাজনীতি করি। বঙ্গবন্ধু নিজেও ছিলেন একজন ক্রিয়া প্রেমী মানুষ। তাই এই মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আয়োজন করেছি আট (৮) দলীয় ফুটবল টুর্নামেন্ট। এবং করোনার এই ক্রান্তিকালে সবাই মনে একটু আনন্দ দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। তবে হ্যাঁ, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের খেলা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ভাল কাজের সাথে আছে এবং থাকবে বলে আশা করছি। এবং সবাইকে খেলাটি উপভোগ করার জন্য অনুরোধ করছি।
উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ( মাননীয় সংসদ সদস্য খুলনা ৬) বিশেষ অতিথিঃ জি এম মহাসিন রেজা (সভাপতি কয়রা উপজেলা আওয়ামী লীগ) বিশেষ অতিথিঃ বাবু বিজয় কুমার সরদার (সাধারণ সম্পাদক কয়রা উপজেলা আওয়ামীলীগ)।
উক্ত খেলাটির সভাপতিত্ব করবেন মোঃ শরিফুল ইসলাম টিংকু (সভাপতি কয়রা উপজেলা ছাত্রলীগ)।
খেলাটি পরিচালনা করবেন এসএম তরিকুল ইসলাম (সহ-সভাপতি কয়রা উপজেলা ছাত্রলীগ)।
উক্ত খেলাটি সার্বিক তত্ত্বাবধানে থাকছেন মহেশ্বরীপুর ইউনিয়নের কৃতি সন্তান আগামী প্রজন্মের স্বপ্নের রূপকার মোঃ আছাফুর রহমান (সহ-সভাপতি কয়রা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।)
স/এষ্

