ঢাকাবুধবার , ২৩ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

admin
ডিসেম্বর ২৩, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ানে সড়ক দুর্ঘটনায় মা জেসমিন খাতুন (২২) ও ছেলে ইমাম হোসেন (২) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন জেসমিন খাতুনের ভাই মাসুদ হোসেন।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্সে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ও গাংনী ফায়ার সার্ভিসের যৌথ টিম সেখানে উপস্থিত হয়ে নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে।

নিহত জেসমিন খাতুন মোহাম্মদপুর গ্রামের শিপলু হোসেনের স্ত্রী ও ইমাম হোসেন শিপলু হোসেনের ছেলে। পুলশ জানান, ঘটনার সময় জেসমিন খাতুন ও তার ছেলে ইমাম হোসেন তার ভাই মাসুদ হোসেনের মোটর সাইকেল যোগে গাংনী উপজেলার ভরাট গ্রামের বাপের বাড়ি থেকে একই উপজেলার মোহাম্মদপুর গ্রামে স্বামীর বাড়ি ফিরছিলেন।

পথের মধ্যে ছাতিয়ান গ্রামের কাছে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্সে তারা ঘটনা স্থলেই নিহত হন। পরে খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানের নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছান। তিনি জানান, মুখোমুখি সংঘর্সে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

স/এষ্