গৌরীপুরে মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয় প্রতিবন্ধীকে বলাৎকার
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : শারীরিক ও মানুষিক প্রতিবন্ধীকে মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে বলাৎকার করেছে ৩ সন্তানের জনক মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)। এ ঘটনাটি ঘটেছে ২২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ইসলামাবাদ এলাকায়।
এ ব্যাপারে প্রতিবন্ধী (ছদ্দনাম ) রুবেল (১২) মা গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে প্রতিবন্ধী ছেলেটি সকাল সাড়ে ৭টার সময় বাসার সামনে দাড়িয়ে ছিল। এমন সময় প্রতিবেশী জাহাঙ্গীর এসে তার স্কুলে ভর্তির সংক্রান্ত বিষয়ে কথা বলতে বলতে মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে সকাল ৭টা ৪৫ মিনিটের সময় ইসলামাবাদ মাদ্রাসার পূর্ব পাশের টিনসেট হাফ বিল্ডিং রুমের বারান্দায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক বলাৎকার করে সে পালিয়ে যায়।
প্রতিবন্ধী ছেলেটি বারান্দায় দাড়ীয়ে কান্নার সময় অপর প্রতিবেশি জনৈকা দেখে তাকে বাসায় দিয়ে আসে। বাসায় আনার পরে তার কান্নার কারন জানতে চাইলে সে তার মাকে সব খোলে বলে।
মা মাফিয়া আক্তার ঢাকায় বেসরকারী চাকুরীতে কর্মরত তার স্বামীকে বিষয়টি অবগত করায় এবং রাতে গৌরীপুর থানায় জাহাঙ্গীর আলম কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং-২৬ তারিখ ২৩/১২/২০২০ইং।
স/এষ্

