ঢাকামঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলীর ধারাবাহিকতায় বাঘারপাড়া থানায় নবাগত ওসির যোগদান

admin
ডিসেম্বর ২২, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বদলীর ধারাবাহিকতায় বাঘারপাড়া থানায় নবাগত ওসির যোগদান

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন : যশোরের বাঘারপাড়া থানায় বদলীর ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ফিরোজ উদ্দীন যোগদান করেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর ) দুপুর ২টায় বাঘারপাড়া থানায় অফিসার ইন চার্জ হিসাবে ফিরোজ উদ্দীন যোগদান করেন। তিনি এর আগে নড়াইল জেলার লোহাগড়া থানায় কর্মরত ছিলেন। যোগদানের সময় নবাগত ওসি ফিরোজ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী ওসি সৈয়দ আল মামুনসহ থানার সকল সদস্যরা।

আইনশৃঙ্খলা বিষয় নিয়ে ওসি ফিরোজ উদ্দীন সাংবাদিকদেরকে জানান, তিনি বাঘারপাড়া উপজেলা হতে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া পুলিশকে জনগনান বন্ধু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে থানায় সাধারণ ডায়েরী করা সহ মামলা রুজু করতে কাউকে কোন প্রকার টাকা না দেয়ার জন্য অনুরোধ জানান। তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

স/এষ্