ঢাকামঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি রেকর্ড,ঠান্ডা অব্যাহত

admin
ডিসেম্বর ২২, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি রেকর্ড,ঠান্ডা অব্যাহত

পঞ্চগড়প্রতিনিধিঃ হিমালয়ের সংলগ্ন বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে হিমশীতল বাতাস ও মাঝারি শৈত প্রবাহে ৭ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর ) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। তবে আজ সকালে সূর্যের দেখা মিলেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান,আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাত ও সকালের তুলনায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা ওঠানামা করায় এ অঞ্চলের শীতার্ত মানুষের হুমকি হিসেবে মনে করছে। গত কয়েকদিন ধরে সকালে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কমতে শুরু করে বিকেল থেকে তা পরদিন সকাল পর্যন্ত হয়।

এদিকে তাপমাত্রা ওঠানামা করার ফলে শিশু,বয়স্করা শর্দি,কাশি,অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স/এষ্