ঢাকামঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

admin
ডিসেম্বর ৮, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি : কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুর মানববন্ধন কর্মসূচি পালন করেছে সদর উপজেলার মুক্তিযোদ্ধারা।

সোমবার সকালে মেহেরপুর জেলা মুক্তিদোদ্ধা সংসদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার আব্দুল কাসেম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আজিজুল হক, ইদ্রিস আলী, মাইন উদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল জলিল, লুৎফর রহমান প্রমুখ। মানববন্ধনে জেলার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করেন।

এসময় বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মুক্তিযোদ্ধার দেশ স্বাধীনে নেমে পড়েছিলেন।

এখন বঙ্গবন্ধু নেই কিন্তু মুক্তিযোদ্ধার বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে বেঁচে আছে। এই চেতনায় যদি কেউ আঘাত করে তবে ১৯৭১ সালের মত এখনো তাদেও প্রতিহত করা হবে।

স/এষ্