ঢাকামঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভাস্কর্য ভাংচুর মামলায় রিমান্ড মঞ্জুর, দুই ছাত্রের ৫ দিন : শিক্ষকের ৪ দিন

admin
ডিসেম্বর ৮, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভাস্কর্য ভাংচুর মামলায় রিমান্ড মঞ্জুর
দুই ছাত্রের ৫ দিন : শিক্ষকের ৪ দিন

কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের মামলায় গ্রেফতারকৃত দুইজন মাদ্রাসা ছাত্রকে ৫ দিন এবং দুই শিক্ষককে ৪দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গতকাল সোমবার গ্রেফতারকৃত চারজনকে আদালতে সোপর্দ্ধ করে দুই ছাত্রের ১০ দিন এবং দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকার।

আদালতের কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, সোমবার (০৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল আমলী আদালতের বিচারক রেজাউল করীমের আদালতে সৌপর্দ করে রিমান্ড আবেদন করেছিলো পুলিশ।

বিজ্ঞ আদালত আজ মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে আসামীদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মঙ্গলবার ছুটি জনিত কারণে রেজাউল করীমের পরিবর্তে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এনামুল হক আসামীদের উপস্থিতিতে রিমান্ড শুনানী শেষে কওমী মাদ্রাসায় পড়ুুয়া দুই শিক্ষার্থীর ৫দিন এবং দুই শিক্ষকের ৪দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এসময় আসামীদের পক্ষে কোন আইনজীবী/কৌশুলী না থাকায় আসামীগণ নিজেরাই আত্মপক্ষ সমর্থন করে তাদের পক্ষে কথা বলেন।

৫ দিনের রিমান্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার জুগিয়া এলাকার “মাদ্রাসা ইবনে মাসউদ (রা.)” এর হেফজ বিভাগের ছাত্র ও জেলার মিরপুর উপজেলার সিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং দৌলতপুর উপজেলার ফিলিফনগর গ্রামের সামছুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)।

৪ দিনের রিমান্ড প্রাপ্তরা হলেন-একই মাদ্রাসার শিক্ষক ও মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো: আল-আমীন (২৭) এবং পাবনা জেলার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে মো: ইউসুফ আলী (২৭)।

এ মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা কুষ্টিয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত সরকার জানান, কুষ্টিয়া মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ৪২৭/৩৪ ধারায় করা মামলায় গ্রেফতার ৪জন এজাহারভুক্ত আসামী।

উল্লেখ্য,গত শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুজেট সংগ্রহ করে পুলিশ।

পরদিন শনিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার জুগিয়া এলাকার একটি মাদ্রাসার দুই ছাত্র এবং তাদের সহযোগিতা করার জন্য দুই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

স/এষ্