ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নারী মেম্বারকে ধর্ষণ করল ইউপি চেয়ারম্যান-মেম্বর

admin
এপ্রিল ৬, ২০১৭ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নারী মেম্বারকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জান্নাত আলী ও মেম্বার আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ।

৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার ইউনিয়ন পরিষদ থেকেই তাদের আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ওই নারী মেম্বারকে ডেকে নেন ইউপি চেয়ারম্যান জান্নাত আলী। পরে ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন।

এ সময় নারী মেম্বার চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে যান। তিনজনকেই ওই ঘরে তালাবন্ধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান ও মেম্বারকে আটক করে।

এ ব্যাপারে নারী সদস্য বেলা ৩টার দিকে বাঘা থানায় চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।

বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, অভিযুক্তদের আটক করে থানায় নেওয়া হয়েছে। আর ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

স/ বাবু