ঢাকাসোমবার , ৭ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীর গ্রামীণ সড়ক গুলো চলাচলের অযোগ্য

admin
ডিসেম্বর ৭, ২০২০ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীর গ্রামীণ সড়ক গুলো চলাচলের অযোগ্য

খালিদ হোসেন মিলু,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক গুলোর চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেপরোয়া ভাবে ইটভাটার মাটি ও ইট বহনকারী ট্রাক্টর চলাচলের কারনে রাস্তাগুলো খানা-খন্দের সৃষ্টি হয়ে পড়েছে।

বদলগাছী উপজেলার প্রায় এলজিইডির গ্রামীণ সড়ক গুলো খানা-খন্দে ভরপুর প্রশাসন কোন নজর না দেওয়ায় মেরামতের কিছু দিন পরই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ইটভাটার মৌসুমে কয়েক মাস ধরে একই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে অনর্গল মাটি ও ইট বহনকারী ট্রাক্টর চলাচলের কারনে রাস্তাগুলো বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এছাড়া বিভিন্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য উপজেলা সদরের সাথে যোগাযোগের ব্যবস্থাপনা পাকা সড়ক গুলোর একই অবস্থা। এলজিইডির গ্রামীণ সড়কগুলো সরকারী ভাবে ধারণ ক্ষমতা ১৫টনের বেশী বোঝাই পরিবহন করা নিষেধ থাকলেও কেউ তা মানেনা। উপজেলার মথুরাপুর ইউপির চাঁপাইনগর মৌজায় অবস্থিত মুন ব্রিকস (ইট ভাটা) এলজিইডির সড়কের উপর দিয়ে সব সময় ট্রাক্টর দিয়ে মাটি ও ইট পরিবহন ফলে জন সাধারনের চলাচলের ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।

এই ঝুকিপূর্ণ সড়ক দিয়ে প্রতিনিয়োত সাইকেল, মোটর সাইকেল ভ্যানসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করতে হয়। ভাটা মালিক (মুন ব্রিকস) বাচ্চু রহমান বলেন, যদিও সরকারী ভাবে নিষেধ আছে তারপরও করার কিছু নেই আমাদেরকেও তো চলতে হবে।

এছাড়া কোলা ইউপির কোলা বাজার হইতে হুদাইকুরি হয়ে পারসোমবাড়ী বাজার পর্যন্ত প্রায় ৭-৮কিঃ মিঃ পাকা রাস্তার পিচ ও খোয়া উঠে ক্ষত-বিক্ষত হয়ে ধুলো-বালিতে পরিণত হয়েছে। আবার সামান্য বৃষ্টি হলে সড়ক গুলো কাদাময় হয়ে পড়ে।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা বলেন, ধুলাবালিযুক্ত রাস্তায় চলাচলের দ্বারা শিশুরা নিউমোনিয়া, আজমা রোগে আক্রান্ত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এই ধুলাবালি নাশিকা দিয়ে প্রবেশ করায় জনসাধারণের  শ্বাসকষ্ট রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মোখলেছুর রহমান বলেন সরকারী নিয়ম অনুযায় রাস্তা গুলোতে ১৫টন এর বেশী লোড দেওয়া নিশেদ থাকলেও কেউ তা মানছেনা উপজেলা বিভিন্ন স্থানে প্রায় ৩০/৩৫কিঃমিঃ গ্রামীন রাস্তা গুলো মেরামতের জন্য বরাদ্দচেয়ে আবেদন পাটানো হয়েছে বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে।

স/এষ্