চন্দ্রগন্জে সাধারন মানুষের ভালোবাসায় সিক্ত এম.ছাবির আহাম্মদ
এ.কে আজাদ(জেলা প্রতিনিধি)লক্ষ্মীপুর : চন্দ্রগন্জ থানা আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির সদস্য ও চন্দ্রগন্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.ছাবির আহাম্মদ সাধারন মানুষের ভালোবাসায় সিক্ত।
জানা গেছে,ন্যায় নীতিতে অটুট -সদালাপী ও উদার মনের অধিকারী প্রবীন এই রাজনীতিবিদ তার রাজনৈতিক জীবনে আওয়ামী লীগকে ভালোবেসে একনিষ্ঠভাবে আওয়ামী রাজনীতির সঙ্গেই রয়েছেন ছাত্র জীবন হতে শুরু করে অদ্যবধি পর্যন্ত।তিনি বঙ্গবন্ধুর একান্ত আস্হাভাজন যে কৃষকলীগ, সেই দলের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন সুদীর্ঘ সময়।
চন্দ্রগন্জ থানা বেষ্টনীর স্কুল, কলেজ ও মাদ্রাসার গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন।আওয়ামীলীগ তথা বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের দিক নির্দেশনা প্রদান সহ তাদের মিটিং,মিছিল,সভা-সমাবেশ সবকিছুতেই তার উপস্হিতি খুবই জোরে শোরে।
ত্যাগিমনা এই নেতার হ্রদয় নিংড়ানো ঘামের উৎস্বর্গে আওয়ামিলীগকে সুসংগঠিত করার চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন সবসময়।জেলা আওয়ামীলীগের নেতা-কর্মী সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রয়েছে এম.ছাবির আহম্মদের নীবিড় সম্পর্ক।
স্থানীয় প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে থানা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ প্রবনতা ঠেকাতেও তিনি বদ্ধপরিকর। সাধারন মানুষের সুখে দুঃখে সবসময়ই পাসে থাকার অঙ্গিকার ও প্রতিশ্রুতি দিয়েছেন মননশীল এই নেতা।
একান্ত আলাপচারিতায় তিনি চমক নিউজকে বলেন,আমি রাজনীতি করি,সাধারন মানুষের সুখে দুঃখে পাসে থাকার জন্য,নিজে বৃত্তশালী হওয়া ও ক্ষমতার দাপট দেখানোর জন্য নয়।
স/এষ্

