টঙ্গীতে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে টঙ্গীতে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রোববার সকালে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে টঙ্গী স্টেশন রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আনারকলি রোড গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো: ইসমাইল হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ সভাপতি পদপ্রার্থী কাজী কামাল হোসেন, শাহজাহান সিরাজ সাজু, ৫১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তফা মিয়া, ৫২নং ওয়ার্ড যুবলীগ নেতা মনির হোসেন, শরীফুল ইসলাম বাধন, আহম্মদ হোসেন, সুমন তাজ, কিরণ আহমেদ, পূবাইল থানা যুবলীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া, সাইফুল্লাহ মোক্তাধী নয়ন, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা এম এস মঞ্জুর রনি, আবুল বাশার খোকন, ফজল করিম, লুৎফর রহমান, সোহেল রানা, এড. বিল্লাল হোসেন, নূরুজ্জামান, আল আমিন, প্রমুখ।
আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বলেন, জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল।
স/এষ্

