ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের ঘটনায় কুষ্টিয়ায় পুলিশের প্রেস বিফ্রিং

admin
ডিসেম্বর ৬, ২০২০ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের ঘটনায় কুষ্টিয়ায় পুলিশের প্রেস বিফ্রিং

কুষ্টিয়া প্রতিনিধি ॥ রাত ২ টা ১৬ মিনিটে পাঞ্জাবী-পায়জামা পরিহিত দুই মাদ্রাসা ছাত্র পায়ে হেটে বঙ্গবন্ধুর ভাষ্কর্যস্থলে আসেন। কুষ্টিয়া শহরের পাচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ওই ভাষ্কর্যের গা ঘেষে থাকা মই বেয়ে উপরে ওঠেন।

পিঠে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বের করে প্রথমে বঙ্গবন্ধুর হাতের উচু তজুনে আঘাত করে। হাতুড়ি দিয়ে আঘাত করে হাত ও পরে মুখের অংশে ভাংচুর করে। প্রায় নয় মিনিট পর একই মই দিয়ে নেমে পায়ে হেটে চলে যান তারা। পুলিশ ওই দুইজন মাদ্রাসা ছাত্রসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ভাংচুরের ঘটনায় খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড.খ মহিদ উদ্দিন এর প্রেস বিফ্রিং  থেকে এ তথ্য পাওয়া গেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে তিনি এই প্রেস বিফ্রিং করেন।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে প্রথমে মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তারা ভিডিও দেখে ভাষ্কর্য ভাঙা দুই জনের চিনতে পারেন। তার দেওয়া তথ্যেও ভিত্তিত্বে গেল রাতভর অভিযান চালিয়ে ভারত সীমান্তের দৌলতপুরের ফিলিপনগর গোলাবাড়ি নামক নিজ গ্রাম থেকে সামছুল আলম এর ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) ও মিরপুর উপজেলার শিংপুর থেকে সমসের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯) কে গ্রেফতার করে।

এরা কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়ার ইবনে মাসউদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। পরবর্তিতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় একই মাদ্রাসার দুই শিক্ষক তাদেরকে পালাতে ও সাহস জুগিয়ে সহযোগীতা করেছে। পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক আল আমিন (২৭) ও ইউসুফ আলী (২৬) কে গ্রেফতার করে।

আল আমিন মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে ও ইউসুফ আলী পাবনা জেলার আমিনপুর থানার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে।

ডিআইজি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় পুরো দেশ যেমন ব্যথিত হয়েছে আমরাও তাই। এর পেছনে কোন লিংকেজ আছে কিনা তা তদন্ত করে বের করা হবে। ইতিমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে।

স/এষ্