ভাস্কর্য ভাঙচুর:‘জড়িতদের আটক’
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের আটকের খবর পাওয়া গেছে।
রোববার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীরা শনাক্ত হয়েছে, দ্রুতই গ্রেফতারের সংবাদ পাবেন।’ তবে এ ব্যাপারে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন,অপেক্ষা করুন,কিছু খবর জানতে।
স/এষ্

