ঢাকাশনিবার , ৫ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর দেওয়ার নামে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ

admin
ডিসেম্বর ৫, ২০২০ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর দেওয়ার নামে টাকা
নিয়ে আত্মসাতের অভিযোগের হিড়িক ॥ তদন্ত কমিটি গঠন

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহার হত-দরিদ্র, গরীব-অসহায় মানুষদের পাকা ঘর দেওয়ার নাম করে টাকা নিয়ে আত্নসাতের অভিযোগের হিড়িক পড়েছে।

এঘটনায় সহকারী কমিশনার (ভুমি)কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কাজ চলমান রেখেছে। টাকা দেওয়ার প্রায় ২ বছর পার হওয়ার পরও যখন ভুক্তভুগিরা ঘর পাচ্ছে না তখন টাকা ফেরতের দাবীতে প্রশাসন বরাবর বিভিন্ন গ্রাম থেকে লিখিত অভিযোগ দেওয়া অব্যাহত রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৩৩টি গ্রাম নিয়ে গঠিত উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ। সারা দেশের হতদরিদ্র, গরীব-অসহায় মানুষদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে বিনা খরচে দুই কক্ষ ও টয়লেট বিশিষ্ট পাকাঘর নির্মাণ করার প্রকল্প হাতে নেওয়া হয়।

গত বছর এই ঘরগুলো বরাদ্দ দেওয়ার কথা থাকলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এই ঘরগুলো চলতি বছর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সেই প্রকল্পের ঘর দেওয়ার নাম করে ইউনিয়নের মেম্বার ও দালালদের সহায়তায় চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল এই ইউনিয়নের প্রায় সকল গ্রাম থেকে শতাধিক সুবিধাভুগিদের কাছ থেকে ৩০-৫০হাজার করে টাকা নিয়েছে বলে ৫টি গ্রাম থেকে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভুগিরা।

অনুমান করা হচ্ছে ঘর দেওয়ার নাম করে চেয়ারম্যান ও মেম্বাররা প্রায় কোটি টাকা নিজেদের পকেটে তুলেছেন। শুধু ঘর দেওয়ার নামে নয় পরিষদ থেকে অন্যান্য যে সকল সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয় তাতেও বিভিন্ন সুবিধাভুগিদের কাছ থেকে ইচ্ছে মাফিক টাকা আদায় করা হয় বলেও অভিযোগ উঠেছে।

গত নভেম্বর মাসের ২২তারিখে এই বিষয়ে ইউনিয়নের রাতোয়াল গ্রাম থেকে ১৩জন ভুক্তভ’গি তাদের টাকা ফেরত পাওয়ার আশায় স্থানীয় সাংসদের সুপারিশ নিয়ে প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করে।

এরপর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি ফাঁস হলে একই মাসের ২৯তারিখে ইউনিয়নের রাখালগাছী গ্রামের ৫জন, করজগ্রামের ২জন, আমগ্রামের ৪জন ও চলতি মাসের ০২তারিখে মাধাইমুড়ি গ্রামের ৩জন ভুক্তভ’গি নতুন করে অভিযোগ দিয়েছে। আগামী দিনগুলোতেও আরো কয়েকটি গ্রাম থেকে ভুক্তভ’গিরা লিখিত অভিযোগ প্রদান করবে বলেও গোপন সূত্রে জানা গেছে।

প্রথম অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন গত নভেম্বর মাসের ২৯ তারিখে উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) রাশেদুল ইসলামকে আহ্বায়ক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামকে সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

তদন্ত কমিটিকে ৩কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়। এদিকে অভিযোগ আসা বিভিন্ন গ্রামের ভুক্তভ’গিদের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বাররা বিভিন্ন প্রলোভন দিয়ে প্রভাবিত করে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) রাশেদুল ইসলাম বলেন তদন্ত কাজ চলমান রয়েছে। আগামী ৬ডিসেম্বর অভিযোগের সুনানী অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৬ তারিখের পর যে কোন দিন তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও তিনি জানান।

অপরদিকে, চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনের বক্তব্যে তিনি অভিযোগ এং পত্রিকায় “প্রধানমন্ত্রীর উপহার ঘর দেয়ার নামে কোটি টাকা আত্নসাৎ” শিরোনামে সংবাদ সম্পন্ন মিথ্যে, ভিত্তীহিন এবং বানোয়াট দাবি করে চেয়ারম্যান বলেন সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

ওই নির্বাচনকে ঘিরে কিছু অসাধু চক্র চক্রান্ত করে আমার ইমেজ ক্ষুন্ন করতে কতিপয় লোকজনকে লেলিয়ে দিয়ে অসত্য তথ্য তুলে ধরে আমার এবং আমার পরিষদের সদস্যদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে।

স/এষ্