পীর সাহেব শাহ সৈয়দ গোলাম জাহাঙ্গীর হোসাইন সাহেবের জানাযা নামাজে লক্ষ মুসলিম জনতার ঢল
এম এম কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার (চাপরতলা ইউনিয়নের) ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের মজ্জুম পীর সাহেব শাহ সৈয়দ গোলাম জাহাঙ্গীর হোসাইন গত ৩ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৪ই ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা শেষে ২টা ৩০ মিনিটে মরহুমের জানাযার নামাজ খান্দুরা দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।
খান্দুরা নিবাসী যুগের অন্যতম আধ্যাত্মিক সাধক অলিয়ে কামেল মজ্জুব আউলিয়া সৈয়দ জাহাঙ্গীর শাহ হাজারো ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ।খান্দুরা দরবার শরীফের মাধ্যমে জানা যায়, অসূস্থতা ও বাধক্যজনিত কারণে বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে লাখো ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে নাফেরার দেশে চলে যান পীর সৈয়দ জাহাঙ্গীর শাহ ।
সৈয়দ জাহাঙ্গীর সাহেবের মৃত্যুতে নাসিরনগরসহ দেশ-বিদেশের তার ভক্ত মুরীদানের মাঝে নেমে আসে শোকের ছায়া। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে খান্দুরা দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নামাজে জানাযা । লক্ষ মুসলিম জনতার সমাগমে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পীর সৈয়দ জাহাঙ্গীর শাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১,সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রামসহ দেশ-বিদেশের অসংখ্য মুসলিম জনতা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স/এষ্

