পটুয়াখালীতে মানবাধিকার কর্মীকে হত্যার চেষ্টা করলো ইউপি চেয়ারম্যান আনছার মোল্লা
নিজস্ব প্রতিবেদক : চাঁদা না দেওয়ার কারণে মানবাধিকার কর্মী অনন্যা হীরাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে পটুয়াখালী ৭-নং লতাচাপলী ইউনিয়ান এর চেয়ারম্যান আনছার মোল্লার বিরুদ্ধে।
অনন্যা হীরা চমক নিউজকে জানান নিজের জায়গায় ঘর তুলতে গিয়ে ইউপি চেয়ারম্যান এর সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ২৪-১১-২০২০ইং তারিখ রাতে আনুমানিক ১টার সময় আমাদের বাড়িতে ঢুকে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও মধ্যযুগীয় কায়দায় আমাকে রাতের আঁধারে প্রহার করে আমার গলায় থাকা ১ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
তাদের এসব অপকর্ম আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে চাইলে ফোন কেড়ে তারা আমাকে শারিরক ভাবে হেনস্তা করার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে ছুটে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেই। আমাদের বাড়িতে কোন ছেলে মানুষ থাকে না। আমার দুই ভাই ঢাকায় বসবাস করেন। আমার বাবা একজন বয়স্কো মানুষ। তার বয়েস ৯০-এর বেশি। ঘটোনার সময় আমরা ৩ বোন বাড়িতে ছিলাম। সন্ত্রাসীরা সেই খবর জেনেই অসৎ উদ্যেশ্য নিয়ে আমাদের উপর হামলা চালায়।
অনন্যা হীরা আরো জানান, ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা একজন মাদকাসক্ত ও দুর্নিতিবাজ। এলাকায় চাঁদাবাজ ভূমিদস্যুরা তারই ছত্রছায়ায় থেকে দীর্ঘ দিন যাবত এলাকার নিরিহ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন বাড়ি ভাংচুর জমি দখল সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ভূমি দস্যুরা জমি বিক্রি করার কথা বলে ফাঁদ পেতে গরিব নিরিহ অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে।
বিক্রিকৃত জমি কাউকে দলিল করে দিচ্ছে না। দলিল চাইতে গেলে দালাল চক্র আরো টাকা দাবী করে। অভিযোগ আছে চেয়ারম্যান আনসার মোল্লা অনেক গরিব মানুষকে জিম্মি করে রেখেছে নিজের ক্ষমতায় জোরে।
অনন্যা হীরা আরো অভিযোগ করেন, এই ভূমি দস্যুরা একই কায়দায় আমার কাছে এসে নিজেদের জমি বিক্রির প্রস্তাব দেয়। আমাদের পুরোন বাড়ির সঙ্গেই জমি তাই জমি কেনার জন্য আমি রাজি হই।
আ:হালিমের মালিকানাধীন সরকারি বন্দোবসতের খাস জমি জে এল নং -৩৪ লতাচাপলী মৌজার এস এ ১৬৭২ নং খতিয়ানের এস এ দাগ ৮৭৩ হইতে .০৮ভুমি ২,০০০০০/-(দুই লক্ষ ) টাকা মূল্য নির্ধারণ করে বিগত ১৫/১০/২০১১ইং তারিখে সাব কবলা মূল্যে ক্রয় করার চুক্তিতে আবদ্ধ হয়ে আ:হালিমকে ঐ দিনই ১.৯০.০০০ /-(এক লক্ষ নব্বই হাজার )টাকা প্রদান করি।
সরকারি ভাবে দলিল রেজিষ্টারি বন্ধ থাকায় আ: হালিম হলুদ রেপ কাগজে বায়না চুক্তি পত্র লিখিয়া স্বাক্ষর করে .০৮শতাংশ ভূমি আমার দখলে বুঝিয়ে দিলে আমি উক্ত জমি বালু দিয়ে ভরাট করে ভোগ দখলে নেই। চুক্তিপত্রে উল্লেখ থাকে যে .আমার তলব মতে হালিম আমাকে ০৮শতাংশ জমি সাব কবলা দলিল দিবে।
গত ৩/বছর যাবৎ আ:হালিমকে বলছি আমার জমির দলিল করে দিতে আজ কাল দিব দিচ্ছি বলে আজ পর্যন্ত দলিল না দিয়া আমাকে বিভিন্ন বাহানা দিয়ে আসছিল। আমি আমার ভোগ দখল জমিতে ঘর বানাইতে গেলে ভুমিদস্যু হালিম তার গড ফাদার ইউপি চেয়ারম্যান পরস্পর সংঘবদ্ধ চাঁদাবাজ ভুমি দস্যু চক্রের লোকজন এসে আমাকে ও আমার পরিবারকে অশ্লীল ভাষায় গালি গালাজ দিয়ে বলে এই জমিতে ঘর তুলতে হলে ১.০০০০০ /এক লক্ষ টাকা চাঁদা দিতে হবে চাঁদার টাকা না দিলে ঘর বানাতে পারবি না।
সন্ত্রাসীরা আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। ঘটনার তারিখ :২৪-১১-২০২০ইং মঙ্গলবার অনুমান বিকাল ৪-টার সময়। ঐ দিনই রাত অনুমান ১/টার সময় আবার সন্ত্রাসী বাহিনীর গড ফাদার ইউপি চেয়ারম্যান আনছার মোল্লা তার বাহিনি নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। হুমকি দিয়ে বলে- ‘আমি এই এলাকার সম্রাট। আমাকে চিনিস? এই এলাকার লোক আমার সামনে কথা বলতে সাহস পায় না।
তুই কে? তোকে হজম করেত সময় লাগবে না। কাল সকালের মধ্যে এলাকা ছাড়বি। তা না হলে তোকে পুড়িয়ে মারবো।
জোর গলায় চিৎকার দিয়ে বলে এই তোরা ঘরে আগুন দে। যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দেয়। ঘটনা অনেকে শুনেছে। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। সন্ত্রাসীগণ প্রকাশ্যে বলে বেড়াচ্ছে চেয়ারম্যনের বিরুদ্ধে যে স্বাক্ষী দিবে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে।’
অনন্যা হীরা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের অনুসন্ধান কর্মকর্তা। এ বিষয় মহিপুর থানায় লিখিত অভিযগ দেওয়া হয়েছে।
স/এষ্

