প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরীহ মানুষকে হত্যা করা ইসলাম বিশ্বাস করে না। বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করবে।
ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে বৃহস্পতিবার বিকেল ৩টায় সম্মেলনস্থলে পৌঁছে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেল ৩টায় সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এ সম্মেলনের প্রধান অতিথি। তিনিই এই সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে সৌদি আরবের মসজিদে হারাম, মসজিদে নববির খতিবসহ বাংলাদেশের প্রায় দুই লাখ ওলামা-মাশায়েখ অংশ নিয়েছেন।
স/ বাবু

