ঢাকাবৃহস্পতিবার , ৩ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের শার্শায় ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
ডিসেম্বর ৩, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শায় ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া সোনালী ব্যাংক বাগআঁচড়া শাখার সামনে থেকে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, কলারোয়া থানাধীন রামভন্দ্রপুর গ্রামের মৃত: রমজান আলীর ছেলে মোঃ আবু হাসান (৪১) ও একই গ্রামের মৃত: ফজের আলীর ছেলে মোঃ গোলাম রসূল (৪৫)। বুধবার ভারতীয় ফেনসিডিল হাতেনাতে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগআঁচড়া বাজার এলাকার সোনালী ব্যাংক এর সামনে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্