ঢাকাবৃহস্পতিবার , ৩ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে মাস্ক না পড়ায় ৭ জনকে জরিমানা

admin
ডিসেম্বর ৩, ২০২০ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে মাস্ক না পড়ায় ৭ জনকে জরিমানা

হিলি প্রতিনিধি। দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় ৭ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল হাকিমপুর (হিলি) উপজেলার রায়বাগ রেলগেট ও ডাঙ্গাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম তাদের এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম জানান, দেশে করোনার দ্বিতীয় প্রকোপ চলছে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের এই অভিযান।

অভিযানে মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়েছে। সবাইকে বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন। এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে।

স/এষ্