ঢাকাসোমবার , ৩০ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুর্শেদ আউট, তারিকুল ইন !

admin
নভেম্বর ৩০, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুর্শেদ আউট, তারিকুল ইন !

মেজবা উদ্দিন পলাশ : কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) খোকসা পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদ (শান্ত) কে।

সোমবার দুপুরে আল মাছুম মুর্শেদের দলীয় মনোনয়ন পরিবর্তন করে বর্তমান মেয়র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলামকে চুড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সুত্রে জানা যায়, গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে জয় পান তারিকুল ইসলাম। উক্ত নির্বাচনে আল মাছুম মুর্শেদ দলীয় মনোনয়ন না পেয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন করে পরাজিত হন।

এর আগে গত বুধবার জেলা আওয়ামী লীগ একমাত্র তারিকুল ইসলাম তারিখের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠায়। কিন্তু শনিবার দলীয় মনোনয়ন পান আল মাছুম মুর্শেদ।

তারিকুল ইসলাম তারিকের মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এজন্য আমি চির কৃতজ্ঞ। ইতিপূবে আমি নৌকার বিজয় নিশ্চিত করেছিলাম। আবারো নৌকার বিজয় নিশ্চিত করবো বলে আশা করি।”

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার (৩০/১১/২০২০) তারিখের স্বাক্ষরিত খোকসা পৌরসভা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি চিঠিতে “কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আল মামুন মুর্শেদকে মনোনয়ন প্রদান করা হয়েছিলো। পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে ৩০ নভেম্বর ২০২০ তারিখে মোঃ তারিকুল ইসলামকে বাংলাদেশ আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো” বলে উল্লেখ রয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও খোকসা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ আবু আনছার জানান, এ পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে রাজু আহম্মেদ মনোনয়নপত্র কিনে সোমবার (৩০ নভেম্বর) জমা দিয়েছেন। তবে আওয়ামী লীগের মনোনয়নসহ কেউ কাগজপত্র জমা দেননি।

আগামী ১ ডিসেম্বর খোকসা পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ৩ ডিসেম্বর মনোনয়পত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১২.৩৮ কিলোমিটার এলাকা জুড়ে খোকসা পৌরসভায় ৮টি ওয়ার্ড রয়েছে।

এতে মোট ভোটার রয়েছে ২৩ হাজার ৬৬৪জন। ২০০১ সালের ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে খোকসা পৌরসভা।

স/এষ্