ঢাকাসোমবার , ৩০ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উপজেলা পরিষদ উপনির্বাচনে শামসুর রহমানের গণ সংযোগ চলছে দুর্বার গতিতে

admin
নভেম্বর ৩০, ২০২০ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে শামসুর রহমানের গণ সংযোগ চলছে দুর্বার গতিতে

বাঘারপাড়া প্রতিনিধি : আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থী শামসুর রহমানের পথ সভা ও গন সংযোগ চলছে দুর্বার গতিতে। বিএনপির জনপ্রিয় এ নেতার কর্মী বহর নিরালসভাবে বাঘারপাড়ার গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও পথ-প্রান্তর পাড়ি দিয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে।

প্রচারের ধারাবাহিকতায় সোমবার বাসুয়াড়ী ইউনিয়ানে পথ সভা ও গন সমাবেশ অব্যাহত থাকে।

রুস্তমপুর বাজার হতে পথ সভা ও গন সংযোগ শুরু হয়। বাসুয়াড়ী ইউনিয়নের সকল পথ সভা ও গন সংযোগে অংশগ্রহণ করেন বিএনপি প্রার্থী (ধানের শীষ মার্কা) শামসুর রহমান, বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ যুবদল সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রার্থীর প্রচার সঙ্গীরা সাধারণ মানুষকে বুকে টেনে নিয়ে শামসুর রহমানের জন্য ভোট ও দোয়া কামনা করেন।

স/এষ্