ঢাকাসোমবার , ৩০ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অবৈধ ভাবে ভারতে পাচার হওয়া আট নারীকে বাংলাদেশে ফেরত

admin
নভেম্বর ৩০, ২০২০ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ ভাবে ভারতে পাচার হওয়া আট নারীকে বাংলাদেশে ফেরত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেতর আসারা হলেন, খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেনের মেয়ে হাজিরা খাতুন, যশোর জেলার আব্দুর রহমানের মেয়ে সালমা খাতুন, আয়ুব আলীর মেয়ে হাজিরা খাতুন, শাখাওয়াত আলী বিশ্বাসের স্ত্রী মাজেদা খাতুন, পটুয়াখালী জেলার হাকিম আলী হাওলাদারের স্ত্রী রেখা বেগম, মাগুরা জেলার তোরাপ বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলার আব্দুল আজিজের মেয়ে আখি মন্ডল ও চুয়াডাঙ্গা জেলার রতন মন্ডলের মেয়ে রানী মালিথা।

ভারত থেকে ফেরত আসা নারীদের বেনাপোল থেকে গ্রহনকারী যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জানান, ভুক্তভোগী নারীরা ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের বোম্বাই শহরে পুলিশের হাতে আটক হয়।

পরবর্তীতে ভারতের বোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে তিন বছর নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদেরকে ট্রাভেল পারমিটে আজ বিকালে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা আট নরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে জাস্টিস এন্ড কেয়ার পাঁচ জন ও যশোর রাইটস তিন জনকে এ দুটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা গুলি তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।

স/এষ্