টঙ্গীতে ডাকাতি, ছিনতাইয়ের সঙ্গবদ্ধ চক্রে ৭ সদস্য আটক
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গত রবিবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী, ডাকাতি সংঙ্গবদ্ধ চক্রে ৭ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, তুহিন মিয়া, পিতা,বেলায়েত হোসেন, রবিউল ইসলাম পিতা, রফিক উদ্দিন, নয়ন মিয়া পিতা, আব্দুল সালাম,মো খোকন,পিতা,ইয়াকুব আলী,মো আকাশ, পিতা,আলমগীর হোসেন,মো রাকিব, পিতা,মৃত কাশেম, মো মাদিম উদ্দিন পিতা, মৃত ওয়াহাব মোল্লা, গ্রেফতার কৃতদের কাছ থেকে ২ টি প্লাস্টিকের ব্লাট যুক্ত ইস্টিলের ছোড়া, ২ ধারালো সুইস গিয়ার উদ্ধার করা হয়।
সঙ্গবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন যাবৎ এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান, আমি সঙ্গীয় অফিসার এস আই নজমুল হুদা, এ এস আই রুবেল সহ গোপন সংবাদদের ভিত্তিতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টঙ্গী বাজার সংলগ্ন ভরানস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে সান্দার পট্টির রাস্তা উপর ধারালো অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে ধাওয়া করে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।
স/এষ্

